ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী গ্রেপ্তার
গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকার | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ধর্ম অবমাননার অভিযোগে এক বাউল শিল্পীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ভোরে মাদারীপুরের একটি গানের অনুষ্ঠান থেকে আবুল সরকার ওরফে ছোট আবুলকে গ্রেপ্তার করা হয়।

তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয়ভাবে পরিচিত বাউল শিল্পী।

এদিন বিকালে তাকে মানিকগঞ্জ আদালতে আনা হলে মুসল্লিরা আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। তাদের অভিযোগ, আবুল সরকার কোরআনের আয়াত ভুলভাবে উচ্চারণ করেছেন, ভুল ব্যাখ্যা দিয়েছেন এবং নিজেকে পীর পরিচয় দিয়ে ভক্তদের বিভ্রান্ত করেছেন। তারা তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

ধর্ম অবমাননার অভিযোগে ঘিওর থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া বলেন, ‘আব্দুল্লাহ নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন এবং ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে এদিন দুপুরে আবুল সরকারকে আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আব্দুল্লাহ আল মামুন জানান, আবুল সরকারকে আটক করে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার দেওয়া বক্তব্যের যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।

স্থানীয়রা জানিয়েছেন, গত ৪ নভেম্বর ঘিওর উপজেলার একটি গানের অনুষ্ঠানে তিনি ইসলাম ধর্ম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে কুরআন শরীফের একটি আয়াত পড়ে তা ভুলভাবে বাংলা ব্যাখ্যা করেন এবং আল্লাহর সৃষ্টিকে ‘আগা-মাথাহীন’ বলে মন্তব্য করেন। এতে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন। পরে বিষয়টি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad