ধর্মীয় অনুশাসনে গড়ে উঠুক নৈতিকতা ও সদাচরণ: আইজিপি

ধর্মীয় অনুশাসনে গড়ে উঠুক নৈতিকতা ও সদাচরণ: আইজিপি
বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির | ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

পুলিশ সদস্যদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের জীবনে ধর্মীয় অনুশাসন চর্চার মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে।’

শুক্রবার বাদ জুমা ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসের কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একই সঙ্গে আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও সদাচরণের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। আইজিপি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম এবং পুলিশ সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মো. ফজলুল করিম। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন।

‘ইসলাম শান্তির ধর্ম এবং পুলিশ সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করে।’

আরও পড়ুন

পুলিশপ্রধান এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরে তিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় আজান বিভাগে প্রথম হয়েছেন চট্টগ্রাম জেলার কনস্টেবল মো. মনিরুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন ৩

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নায়েক আবু মুসা এবং তৃতীয় হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এএসআই সশস্ত্র) মো. ওমর ফারুক।

কেরাত বিভাগে প্রথম হয়েছেন ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের লিনেন কিপার মো. আব্দুল আউয়াল। দ্বিতীয় হয়েছেন ৩ এপিবিএনের নায়েক আবু মুসা এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহ রেঞ্জ অফিসের কনস্টেবল আরিফুল ইসলাম।

হামদ ও নাত বিভাগে প্রথম হয়েছেন ১১ এপিবিএনের নারী কনস্টেবল নাদিয়া নাছরিন নূপুর। দ্বিতীয় হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েক মো. রাকিবুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল এস এম মশিউর রহমান।

‘নাগরিক হয়রানি বন্ধে ইসলাম’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হবিগঞ্জ জেলার কনস্টেবল জুনায়েদ বিন মর্তুজা। দ্বিতীয় হয়েছেন ৪ এপিবিএনের কনস্টেবল আ ম মো. উমর ফারুক বায়েজিদ এবং তৃতীয় হয়েছেন রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের নারী কনস্টেবল মোছা. এসমোতারা খাতুন।

পুলিশের বিভিন্ন ইউনিটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীরা চূড়ান্ত পর্বে অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad