দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী
মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মানবপাচার ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে দ্বিতীয় দফায় ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. রায়হানুর রহমান আসামির সাতদিনের রিমান্ড আবেদন করেন।

এদিন দুপুর ১টা ৫০ মিনিটের দিকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করে পুলিশ। একই সঙ্গে তাকে আগামী ৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয় আদালত।

শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিলের আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আসামির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, এর আগে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের জন্য প্রয়োজনীয় পূর্ণাঙ্গ তথ্য এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি। এ কারণে আসামিকে পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানান তিনি।

গত সোমবার রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ‘পাঁচটির মতো’ মামলা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad