নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে একটি দোকানের গোডাউন থেকে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল পৌনে ৫টার দিকে পৌর শহরের স্টুডিও পট্রি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দোকান কর্মচারীর নাম যুবরাজ (২৩)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যুবরাজ মোহনগঞ্জ বাজারের কাচারী রোডের মনোহারি ব্যবসায়ী সুফল পালের দোকানে দীর্ঘদিন ধরে কর্মচারী হিসেবে কাজ করতেন। শনিবার বিকালের দিকে সবার অজান্তে দোকান মালিকের গোডাউনের ভেতরে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। তবে তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, নিহত যুবরাজ সুফল পালের দোকানে কর্মরত ছিলেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় পাঠানো হয়েছে।


