কিশোর গ্যাংয়ের মারামারি থামাতে গিয়ে এক ব্যক্তি নিহত

কিশোর গ্যাংয়ের মারামারি থামাতে গিয়ে এক ব্যক্তি নিহত
Advertisement
Advertisement

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে মো. সেলিম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের গৌরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে গৌরিপুর এলাকায় কিশোর গ্যাংয়ের দুটি পক্ষ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিবেশী মো. সেলিম মারামারি থামাতে এবং কিশোরদের শান্ত করতে এগিয়ে যান। কিন্তু উত্তেজিত কিশোররা তাকে লক্ষ্য করে লাঠি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া করে মো. রাজু (১৬) নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক রাজু ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে অবস্থান করছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকি কিশোরদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad