ভূমিকম্পে কাঁপল দেশ। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে দেশে এ ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই কম্পন টের পাওয়া যায়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মণিপুরের কামজং জেলায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল প্রায় ৬২ কিলোমিটার, যা মাঝারি গভীরতার ভূমিকম্প হিসেবে ধরা হয়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ০ এবং এর গভীরতা ছিল প্রায় ১০০ দশমিক ৬ কিলোমিটার।


