আগামী সপ্তাহ থেকে দেশে লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছরে সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করতে চায়। এজন্য কী কী চ্যালেঞ্জ রয়েছে, তা সমাধানের পথে এগোনোর কাজ আমরা শুরু করেছি।’
এ ছাড়া, দেশের তেল আমদানি খরচ ২ বিলিয়ন ডলার বেড়ে গেছে বলেও তিনি আলোচনায় জানান।


