দেশে আর কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না: জোনায়েদ সাকি

দেশে আর কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না: জোনায়েদ সাকি
বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ বাজার মাঠে নির্বাচনী জনসভায় সাকি। ফাইল ছবি
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের এমপি প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘অভ্যুত্থান রায় দিয়েছে বাংলাদেশে ফ্যাসিবাদ কিংবা জমিদারি আর কেউ কায়েম করতে পারবে না। এ দেশের সংস্কার করে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। তাই নির্বাচন দরকার। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আজ নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।’

শুক্রবার বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ বাজার মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা বাঞ্ছারামপুরের জন্য এমনভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে চাই, যাতে বাঞ্ছারামপুর বাংলাদেশের জন্য একটি রোল মডেল হিসেবে গড়ে ওঠে।’

মাথাল মার্কায় ভোট চেয়ে জোনায়েদ সাকি বলেন, বাঞ্ছারামপুরের মানুষের জন্য মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, তরুণদের উপযুক্ত কর্মসংস্থান, মেঘনা সেতু নির্মাণ, প্রবাসীদের অধিকার, বাঞ্ছারামপুরে বিনিয়োগের পরিবেশ ও পর্যটন সম্ভাবনা তৈরি, কৃষক-শ্রমিক, খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা আদায় এবং নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা আমাদের পরিকল্পনায় রয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, সদস্য ও অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, গণসংহতি আন্দোলন বাঞ্ছারামপুর উপজেলার সমন্বয়ক শামীম শিবলী, কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান মিরাজ, কেন্দ্রীয় পরামর্শক কমিটির সদস্য গ্রুপ ক্যাপ্টেন (অব) খালেদ হোসাইন, বাংলাদেশ যুব ফেডারেশনের আহ্বায়ক গোলাম মোস্তফা ও সম্পাদক জাহিদ সুজন।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মুসার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad