নড়াইলে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

নড়াইলে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নড়াইল সদর উপজেলায় যশোর-কালনা মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক অন্তু শেখ (২৮) নিহত হয়েছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বুড়িখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী।

নিহত অন্তু শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা গ্রামের শহিদ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ছোট ভাই জানান, এদিন সকালে অন্তু শেখ গোপালগঞ্জের কাশিয়ানি থেকে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া পশুর হাটে গরু কেনা-বেচার উদ্দেশে যান।

আরও পড়ুন

বিকালে কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে যশোর-কালনা মহাসড়কের বুড়িখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে চলে যায়। এতে অন্তু শেখ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি শেখ সেকেন্দার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad