দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে
Advertisement
Advertisement

বঙ্গোপসাগরে ভারতের জল সীমানায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে চারটি ফিশিং বোটসহ আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন।

সোমবার দুপুরে কোস্ট গার্ড বেইস মোংলায় ফিশিং বোটসহ জেলেদেরকে পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ভারত থেকে ফেরত আসা অধিকাংশ জেলেদের বাড়ি বৃহত্তম চট্টগ্রাম অঞ্চলে। এর আগে, রোববার বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ফিশিং বোটসহ তাদেরকে গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার যুদ্ধ জাহাজ বিসিজিএস কামরুজ্জামানের অধিনায়ক কমান্ডার শাহ্ কামরুজ্জামান জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে।

গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চারটি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। আটক হওয়ার পর এসব জেলে ভারতের কারাগারে ছিল। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগ এবং বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ট্রলারসহ জেলেদের ফেরত আনার সিদ্ধান্ত হয়।

এ দিকে দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন জেলেরা। সাগরে জীবিকা নির্বাহ করতে গিয়ে অসাবধানতাবশত তারা ভারতীয় সীমানায় প্রবেশ করেন বলে জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad