দেশে বাজারে টানা বাড়ছে স্বর্ণের দাম। প্রায় প্রতিদিনই স্বর্ণের দাম বৃদ্ধির খবর আসছে।
সবশেষ বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে।
যার ফলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মানের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৮৬ হাজার টাকায়।
বাংলাদেশের ইতিহাসে একদিনে স্বর্ণের দামের এত উল্লম্ফণ আগে আর কখনো হয়নি।
এছাড়া ২১ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
কেবল স্বর্ণের দামই নয়, তার সঙ্গে বেড়ে চলেছে রুপার দামও।
বর্তমানে দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৮ হাজার ৫৭৩ টাকায়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৮ হাজার ১৬৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন মানের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৮ টাকায়।


