দেশের আগে সিয়াটলে ‘রইদ’

দেশের আগে সিয়াটলে ‘রইদ’
'রইদ' ছবির পোস্টার
Advertisement
Advertisement

ঈদুল আযহায় দেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘রইদ’। তবে মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটি দেশের আগে প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্রের সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

জানা গেছে, ‘রইদ’ উৎসবের এশিয়ান ক্রসরোডস বিভাগে নির্বাচিত হয়েছে। আগামী ১৫ মে বিকেল ৫টা ৩০মিনিটে (যুক্তরাষ্ট্র সময়) ও ১৬ মে দুপুর ২টা ৩০ মিনিটে (যুক্তরাষ্ট্র সময়) ছবিটি দেখানো হবে।

২০২৫ সালের শেষ দিকে ‘রইদ’ এর ট্রেলার ও পোস্টার প্রকাশের পর থেকেই চলচ্চিত্রটি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশংসা পায় ট্রেলারটি। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে নেয় সিনেমাটি। এর আগে মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’–এ অফিশিয়ালি নির্বাচিত হয় ‘রইদ’।

গল্পের দিক থেকে ‘রইদ’ নির্মিত হয়েছে এক ব্যতিক্রমী মানবিক সম্পর্ককে কেন্দ্র করে। এক সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রামকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমাটির মূল কাহিনি।

ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।

দেশের প্রেক্ষাগৃহে আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ‘রইদ’।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad