দেশজুড়ে যৌথ বাহিনীর অভিযান: এক সপ্তাহে আটক ১৫১

দেশজুড়ে যৌথ বাহিনীর অভিযান: এক সপ্তাহে আটক ১৫১
Advertisement
Advertisement

গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানে ১৫১ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৬ অক্টোবর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ব্যাপক অভিযান চালিয়েছে সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটগুলো। তাদের সঙ্গে ছিলেন পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে সংবাদ সংস্থা বাসস জানায়, এই সময়ের মধ্যে অবৈধ অস্ত্রধারী, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, কিশোর গ্যাং সদস্য ও চোরাকারবারিসহ মোট ১৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি, তিনটি কার্তুজ, ৩৫টি ককটেল, বিভিন্ন দেশি-বিদেশি মাদকদ্রব্য, ধারালো অস্ত্র, নগদ অর্থ, মোবাইলফোনসহ নানা ধরনের চোরাই মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশব্যাপী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি অগ্নিনির্বাপণ সহায়তা এবং শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও তারা সক্রিয়ভাবে কাজ করছে।

এসময় যেকোনো সন্দেহজনক কার্যকলাপ বা অপরাধমূলক তৎপরতা সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য জানাতে জনগণকে অনুরোধ করেছে সেনাবাহিনী।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad