‘বিমানের দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে বিমান আর লোকসান করবে না। বেশ কিছু নির্দেশনা দেওয়ার পাশাপাশি যাত্রী ভোগান্তি নিরসনে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেকোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে চায় সরকার।’
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশীদুজ্জামান মিল্লাত একথা বলেন।
তিনি জানান, ৩০ এপ্রিলের মধ্যে বোয়িং থেকে ১৪টি বিমান কেনা এবং কিছু বিমান লিজ নেওয়ার ব্যাপারের কাজ করছে মন্ত্রণালয়। এ ছাড়া দেশের পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক করতে পিপিপি মডেল পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার। আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার এয়ারপোর্ট চালুর বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে থার্ড টার্মিনাল চালু ব্যাপারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার, সুন্দরবন ও কুয়াকাটাকে আকর্ষণীয় পর্যটন নগরীতে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে। পিপিপি মডেলে এগুলো করতে চাই, যাতে দার্জিলিং না গিয়ে মানুষ বাংলাদেশে আসে। পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক করতে পিপিপি মডেলে পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার।
তিনি বলেন, বেসরকারি বিমানের মতো বাংলাদেশ বিমানকে লাভজনক করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। বাজেট অধিবেশনের পর কক্সবাজারের এয়ারপোর্টে চালু হতে পারে। কক্সবাজার সি বিচকে পর্যটন বান্ধব করা হবে। এ ছাড়া সুন্দরবন, কুয়াকাটা, হিলটেক্সকে পর্যটন নিয়ে কাজ করতে চায় সকরকার। বিনিয়োগকারি পেলে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা আছে।


