দুবাই থেকে আসা বিমানের কার্গো থেকে ১৫৩ সোনার বার উদ্ধার

দুবাই থেকে আসা বিমানের কার্গো থেকে ১৫৩ সোনার বার উদ্ধার
বিমানের কার্গো থেকে উদ্ধার ক্রা সোনার বার | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো হোল্ড থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।

উদ্ধার হওয়া এসব সোনার মোট ওজন প্রায় ১৭ দশমিক ৭৮৪ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৩৮ কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৮-এর কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত ৯টা ৮ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইট বিজি-৩৪৮ অবতরণ করে। পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগ থেকে কঠোর নজরদারিতে রাখা হয়।

আরও পড়ুন

অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভসেক সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কার্গো হোল্ডে নিবিড় তল্লাশি চালানো হলে ভেতরে থাকা একটি টয়লেট প্যানেলের মধ্যে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।

প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম বলে জানা গেছে।

পরে উদ্ধার করা সোনার বারগুলো বিধি অনুযায়ী বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।

একই সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এভসেক কর্তৃপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad