দুদকের মামলায় সাবেক গভর্নর এসকে সুরের বিচার শুরু

দুদকের মামলায় সাবেক গভর্নর এসকে সুরের বিচার শুরু
দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমারকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন আসামির বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন।

এ মামলায় ২০ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী দেওয়ান আশিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিন আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি শুরু হয়। এসময় দুদকের প্রসিকিউটর শামসুদ্দিন মো. আবুল কালাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। তবে আসামিপক্ষে আইনজীবী না থাকায় অব্যাহতির বিষয়ে কোনও শুনানি হয়নি। শুনানি চলাকালে তাকে অভিযোগ পড়িয়ে শোনান বিচারক। তখন এসকে সুর নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের মালিক হওয়ার অভিযোগে এসকে সুর ও তার উপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য নোটিশ জারি করা হয়।

আরও পড়ুন

তিনি গত বছরের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।

এজন্য গত বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ২৫ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।

এর আগে, গত ১৪ জানুয়ারি দুদকের একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এ ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে। ওইদিন তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad