মৌলভীবাজারে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মৌলভীবাজারের শহরের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে।

হাবিবা বেগম (১৫) ওই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। হাবিবা রাঙ্গামাটি জেলার জাহাঙ্গীর মিয়ার মেয়ে।

বুধবার রাত ১০ টার দিকে শহরের বেড়িরচর এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, রাতে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত লাশটি উদ্ধার করে নিয়ে আসে। কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad