কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার আবেদন শুরু মঙ্গলবার

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার আবেদন শুরু মঙ্গলবার
ফাইল ছবি
Advertisement
Advertisement

কৃষি গুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সারা দেশে একসঙ্গে অনুষ্ঠিত হবে।

রোববার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) রেজিস্ট্রার ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব মো. আব্দুল্লাহ মৃধার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বছরের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

আগামী মঙ্গলবার থেকে শুরু করে ১৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে করা যাবে।

আরও পড়ুন

আবেদনের জন্য প্রার্থীদের কৃষি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইটের (https://acas.edu.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি দিতে হবে।

আবেদনের যোগ্যতা, পদ্ধতি, প্রয়োজনীয় নির্দেশনা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

এবারের কৃষি গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭০১টি।

এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad