দুইশ’র বেশি আসনের মনোনয়ন নিয়ে বৈঠকে বসছে বিএনপি

দুইশ’র বেশি আসনের মনোনয়ন নিয়ে বৈঠকে বসছে বিএনপি
Advertisement
Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার রাতে। এই বৈঠকেই আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে ২০০ টিরও বেশি আসনের প্রার্থীদের প্রাথমিকভাবে চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠক থেকেই উঠে আসবে, নির্বাচন সামনে রেখে মনোনয়নের জন্য দলের কোন নেতাকর্মী পাবেন ‘গ্রিন সিগনাল’ বা সবুজ সংকেত।

এর আগে সোমবার বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad