ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ও দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে রাজধানীর মালিবাগ থেকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বুধবার দুপুরে শাজাহানপুর থানাধীন মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা গেছে, সংস্থাটির একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে মালিবাগের গুলবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
স্বপনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি দেওয়া, নারী নির্যাতন, সাংবাদিক নির্যাতন এবং চাকরি দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়সহ প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে।


