তারেক রহমানকে নিয়ে ‘সবার আগে হাসিমুখ’

তারেক রহমানকে নিয়ে ‘সবার আগে হাসিমুখ’
‘সবার আগে হাসিমুখ’র প্রিমিয়ার শো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নীরব মানবিক উদ্যোগ ও সহমর্মিতার দিকগুলো তুলে ধরা তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে আয়োজিত প্রিমিয়ার শো শেষে প্রতিক্রিয়ায় বক্তারা বলেন, তথ্যচিত্রটি মানুষ ও প্রাণীর প্রতি তারেক রহমানের সহমর্মিতা, নিভৃত মানবিক সহায়তা এবং প্রচারের আড়ালে থাকা কাজগুলোকে তুলে ধরেছে, যার অনেকটাই সাধারণ মানুষের অজানা ছিল।

প্রিমিয়ার শোতে উপস্থিত দর্শকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারেক রহমানকে নিয়ে এটি প্রথম নির্মিত তথ্যচিত্র, যার নির্মাতা জুবায়ের বাবু। দর্শকসারিতে রাজনীতিবিদ, শিক্ষক, অভিনেতা, সাংবাদিক, গায়কসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, বছরের পর বছর ধরে তারেক রহমান মানুষ ও প্রাণীর জন্য নীরবে কাজ করে যাচ্ছেন, যা অনেকেরই জানা ছিল না।

আরও পড়ুন

তথ্যচিত্রে যাদের পাশে তিনি দাঁড়িয়েছেন, তারাও জানিয়েছেন-সহায়তা কোথা থেকে আসছে, তা তারা জানতেন না। মানুষ ও প্রাণীর কল্যাণে তার অবদান কখনো প্রচারের আলো খোঁজেনি; এই তথ্যচিত্র সেই নীরব মানবিক দিকটিই তুলে ধরেছে।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, তিনি কী ধরনের তথ্যচিত্র দেখতে এসেছেন, তা আগে ধারণা ছিল না। দেখার পর তিনি বিস্মিত হয়েছেন এবং তারেক রহমানের অজানা মানবিক দিকগুলো স্পষ্টভাবে উঠে এসেছে বলে মন্তব্য করেন।

তথ্যচিত্রের নির্মাতা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জুবায়ের বাবু বলেন, ‘সবার আগে হাসিমুখ’ কোনো রাজনৈতিক প্রচারচিত্র নয়; এটি একজন মানুষের গল্প, যিনি রাজনৈতিক ব্যস্ততার বাইরে থেকেও নিভৃতে অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে গেছেন। মানুষ ও প্রাণীর প্রতি তারেক রহমানের সহমর্মিতাই তথ্যচিত্রটির মূল অনুপ্রেরণা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তথ্যচিত্রটির নির্মাণশৈলী ও বিষয়বস্তুর প্রশংসা করেন এবং এটিকে সময়োপযোগী ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad