ঢাবিতে বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল

ঢাবিতে বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেসুত ওজিল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়ন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল।

বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের আধুনিকায়ন কার্যক্রম ও নতুন উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন বিষয়টি টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তুরস্ক সরকারের ‘টীকা’ প্রকল্পের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে একটি সারপ্রাইজ আছে। পরবর্তীতে আমরা সকাল বেলা জানতে পারি মেসুত ওজিল আসছেন।

আরও পড়ুন

বিশ্বখ্যাত এই ফুটবলারের সার্বিক নিরাপত্তা স্বার্থে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আসার বিষয়টি ঢালাও ভাবে প্রচার করা হয়নি বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ অন্যরা।

মিনহাজ উদ্দীন আরও জানান, সফরের অংশ হিসেবে আগামীকাল কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন ওজিল এবং সেখানে ইফতার কর্মসূচিতে অংশ নেবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad