ঢাবিতে ইলিয়াস-পিনাকীর কুশপুতুলে আগুন

ঢাবিতে ইলিয়াস-পিনাকীর কুশপুতুলে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোড়ানো হচ্ছে ইলিয়াস হোসেন-পিনাকী ভট্টাচার্য এর কুশপুতুল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবাসী অনলাইন অ্যাকটিভিস্ট ইলিয়াস হোসেন এবং পিনাকী ভট্টাচার্যের কুশপুতুলে আগুন দেওয়া হয়েছে।

বুধবার রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে এই কুশপুতুল পোড়ান বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

এই দুজন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও অবমাননাকর বক্তব্য দিচ্ছেন, বলে অভিযোগ আনেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

কথা হয় আয়োজকদের মধ্যে একজন আরাফাত চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘নৈতিকতার জায়গা থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা এই আয়োজন করেছি।’

তিনি বলেন, যেভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার, বিভ্রান্তিকর প্রচার, অবমাননাকর কথা বলে যাওয়া হচ্ছে, তা এই বিজয়ের মাসে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর