সেন্ট্রাল ইউনিভার্সিটির সভায় ঢাকা কলেজের শিক্ষকদের ওয়াকআউট

সেন্ট্রাল ইউনিভার্সিটির সভায় ঢাকা কলেজের শিক্ষকদের ওয়াকআউট
হট্টগোলের পর ওয়াকআউট করেন শিক্ষকরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) রূপরেখা ও সার্বিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভা থেকে শিক্ষকদের ওয়াকআউটের ঘটনা ঘটেছে।

রোববার ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নাজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল ইসলামের উপস্থিতিতে সভা চলাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সভা শুরু হওয়ার পরপরই বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মতপার্থক্য ও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ঢাকা কলেজের বেশ কয়েকজন শিক্ষক আসন ত্যাগ করে সভাকক্ষ থেকে বেরিয়ে যান।

এ সময় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে শিক্ষকদের ফিরে আসার আহ্বান জানান উপাচার্য মো. নুরুল ইসলাম।

আরও পড়ুন

তিনি বলেন, ‘সরকার থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে, শিক্ষার্থীরা যদি কোনো ভুল কিছু বলে, সেটি চিহ্নিত করে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট জায়গায় বিষয়টি তুলে ধরা যাবে।’

ওয়াকআউট করা ঢাকা কলেজের অধ্যক্ষকে উদ্দেশ্য করে উপাচার্য আরও বলেন, ‘শিক্ষকরা যারা চলে গেছেন, তারা ভুল মেসেজ পেয়েছেন। এই মেসেজটা সঠিক নয়। শিক্ষার্থীরা আজকে কথা বলুক, যেহেতু তারা আন্দোলনের ডাক দিয়েছে।’

‘যারা শিক্ষক আছেন, তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা সামনে এসে বসুন। প্লিজ, প্লিজ বসুন, শিক্ষকরা বসুন। শিক্ষকদের কথাও শুনব’, যোগ করেন তিনি।

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে চলতি বছর দেশের ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর গত ১০ এপ্রিল জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আইন পাস হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad