‘ঢাকা লকডাউন’ ঘিরে সতর্কতা, চলবে গণপরিবহন

‘ঢাকা লকডাউন’ ঘিরে সতর্কতা, চলবে গণপরিবহন
ফাইল ছবি
Advertisement
Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবার ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিনও গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার বিকালে সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ গণমাধ্যমকে জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও সড়কে গণপরিবহন চলবে।’

তিনি বলেন, ‘কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোথাও কোনো বাসে আগুনের ঘটনা না ঘটে, সে বিষয়ে পরিবহন মালিক ও প্রতিটি বাস টার্মিনালের কর্মকর্তাদের সতর্ক করে চিঠি পাঠানো হয়েছে। প্রতিটি বাসে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

জোবায়ের মাসুদ আরও বলেন, ‘গত সোমবার রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ হয়ে এক শ্রমিক মারা গেছেন, আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনার প্রতিবাদে বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন বাস টার্মিনালে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার তারা টার্মিনাল পাহারা দেবেন।’

আরও পড়ুন

তিনি জানান, রাজনৈতিক উত্তেজনার মধ্যেও সাধারণ মানুষের যাতায়াত যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে মালিক সমিতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

এর আগে, মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গণপরিবহনে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঢাকার সড়কে যান চলাচলে প্রভাব পড়ে। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহনও স্বাভাবিক দিনের তুলনায় কম দেখা যায়।

এদিকে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad