ঢাকা মেডিকেলে কয়েদির মৃত্যু

ঢাকা মেডিকেলে কয়েদির মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা কয়েদি হাবিবুর রহমান (৭০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

রোববার সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অচেতন অবস্থায় হাবিবুর রহমানকে হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, কারাগার থেকে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর