ঢাকা কেন্দ্রীয় কারাগারে তরিকুল ইসলাম (৬৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা বন্দি তরিকুলকে হাসপাতালে নিয়ে আসে। কারাগারের ভিতর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে হাসপাতালের জরুরি বিভাগে আনার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম ইসমাইল। বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ধুয়াপাড়াম মৌবন লাইনপাড়া এলাকায়।
তবে তার মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


