ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীর মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মেহেদী হাসান ওরফে গাউস (৩০) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

শনিবার বিকাল পৌনে ৪টার দিকে অসুস্থ অবস্থায় তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারা রক্ষীরা মেহেদী হাসানকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।

পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, মেহেদী হাসান বাড্ডা থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে সেখানে বন্দী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মরানপুর গ্রামে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad