ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
ফাইল ছবি
Advertisement
Advertisement

ঢাকার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোহাম্মদপুর, ধানমন্ডি ও মিরপুর থেকে এসব বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ টাইমস অব বাংলাদেশকে জানান, স্যার সৈয়দ রোডে শস্য প্রবর্তনা প্রতিষ্ঠানের সামনে দু’টি ককটেল বিস্ফোরণ হয়।সোমবার সকাল ৭টা ১০ মিনিট নাগাদ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে স্যার সৈয়দ রোডে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, অপরাধীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার পরবর্তী তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিন সকাল ৭টা থেকে সাড়ে সাতটার মধ্যে ধানমন্ডি-২৭এ মাইডাস সেন্টারের সামনে ককটেল বিস্ফোরণ হয়। সেখানেও একইভাবে অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

এ ঘটনায় তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি টাইমস অব বাংলাদেশকে জানিয়েছেন।

এর আগে, মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায়ও একইভাবে রোববার রাত ২টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

এসব বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad