ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র স্বরাষ্ট্র উপদেষ্টার পরিদর্শন

ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র স্বরাষ্ট্র উপদেষ্টার পরিদর্শন
ভোট দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী | ছবি: টাইমস
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় নির্দিষ্ট কেন্দ্রে ভোটও দেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, চামেলীবাগ গোল্ডেন ইরা কিডস স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল এজিবি কলোনী কমিউনিটি সেন্টার, টিএন্ডটি উচ্চবিদ্যালয় ও তেজগাঁও কলেজের ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন তিনি।

উপদেষ্টা এ সময় বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও ভোটারদের সঙ্গে কথা বলেন। তিনি ভোটের সুষ্ঠু ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। আশা করি, শেষ পর্যন্ত তা অব্যাহত থাকবে। এবারের নির্বাচন ঐতিহাসিক ও জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad