ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। রোববার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে ভোটের জন্য লড়বেন। আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৬-২৭) দুই দিনব্যাপী নির্বাচন ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিগত অন্তর্বর্তী সরকারের আমলে রেজাউল করিম সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। এরপর থেকে তিনি দায়িত্ব পালন করছিলেন।


