টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। তার নাম রিদুয়ান ইসলাম (১৭)। সোমবার সকালে উপজেলার ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী কামিল মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিদুয়ান ইসলাম সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবিরের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, রিদুয়ান মোটরসাইকেলে পেট্রোল নিতে সখীপুর থেকে বোয়ালী বাজারের একটি ফিলিং স্টেশনের দিকে যাচ্ছিলেন। পথে কোনো একটি ভারী যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী জানান, মরদেহের সুরতহাল শেষ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad