ডেঙ্গুতে ৯ মাসে ২০০ জনের মৃত্যু

ডেঙ্গুতে ৯ মাসে ২০০ জনের মৃত্যু
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাদের স্বজনরা। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের নয় মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০০ জনে।

একই সময়ে নতুন করে ৪৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ১৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে ঢাকা বিভাগে ১০০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০০ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ৯৫ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে ৩২ জনের। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ছয়জন, খুলনা বিভাগে পাঁচজন এবং ঢাকা বিভাগে তিনজন মারা গেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর