ডুফার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডুফার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ঢাকা, খুলনা, বগুড়াসহ দেশ–বিদেশের বিভিন্ন শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়।

কেন্দ্রীয়ভাবে রাজধানীর বনানীর ডুফা সেন্টারে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ডুফার সভাপতি অধ্যাপক মাহবুব কায়সার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মিরাজ মিঠু, নির্বাহী কমিটির সদস্যরা, আজীবন ও সাধারণ এবং ডুফা পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫–৯৬ সেশনের অ্যালামনাই সংগঠন ডুফা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ ব্যাচভিত্তিক সংগঠন হিসেবে ইতোমধ্যেই সদস্যদের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad