ডিএমপির নতুন মুখপাত্র এন এম নাসিরুদ্দিন

ডিএমপির নতুন মুখপাত্র এন এম নাসিরুদ্দিন
ডিএমপির উপকমিশনার এন এম নাসিরুদ্দিন। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে সংস্থাটির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি ডিএমপির পরিবহন বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ বদলি কার্যকর করা হয়। এন এম নাসিরুদ্দিনের বাড়ি মানিকগঞ্জ জেলার চরকাটারী গ্রামে।

একই আদেশে উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে পরিবহন বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পি অ্যান্ড আর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ওয়াহিউল ইসলামকে বদলি করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে পদায়ন করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad