আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি এটাশের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি এটাশের সাক্ষাৎ
আইজিপি মো. আলী হোসেন ফকির ও ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি এটাশে মিজ ক্রিস্তেল ফন্টেইন
Advertisement
Advertisement

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি এটাশে মিজ ক্রিস্তেল ফন্টেইন।

রবিবার পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মিজ ক্রিস্তেল ফন্টেইন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এ ছাড়া তিনি ক্রাউড কন্ট্রোল, অভিবাসী সহায়তা, অপরাধ তদন্ত এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পুলিশের সক্ষমতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি তার আগ্রহকে স্বাগত জানান। সেই সঙ্গে আইজিপি ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন, পার্বত্য অঞ্চল ও রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, অভিবাসন, সাইবার নিরাপত্তা ও মানবপাচার বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং উভয় দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর