ডিএমপির চার উপকমিশনারের দায়িত্ব পরিবর্তন

ডিএমপির চার উপকমিশনারের দায়িত্ব পরিবর্তন
Advertisement
Advertisement

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) পদমর্যাদার চারজন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার রোববার এ সংক্রান্ত আদেশ জারি করেন।

তাদের মধ্যে রমনা ট্রাফিক বিভাগের উপকমিশনার এম তানভীর আহমেদকে গুলশান বিভাগের উপকমিশনার পদে এবং লালবাগ (গোয়েন্দা) বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকারকে মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

একই সঙ্গে গুলশান বিভাগের রওনক আলম লালবাগ (গোয়েন্দা) বিভাগে এবং মিরপুর বিভাগের মো. মইনুল হক রমনার ট্রাফিক বিভাগে দায়িত্ব নিবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর