ডাকসু নির্বাচন: সাবেক ছাত্রলীগ নেতার মনোনয়ন বাতিল চেয়ে নোটিশ

ডাকসু নির্বাচন: সাবেক ছাত্রলীগ নেতার মনোনয়ন বাতিল চেয়ে নোটিশ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ডাকসু নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক এক শিক্ষার্থীর মনোনয়ন বাতিল ও ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে নোটিশ পাঠিয়েছেন সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাওয়াদ ইবনে ফরিদ।

ওই শিক্ষার্থীর নাম মো. জুলিয়াস সিজার, তিনি অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এবারের ডাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

তবে এই শিক্ষার্থী নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা এবং তার বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে জানিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়ন বাতিলের এই নোটিশ পাঠান হলের রিটার্নিং কর্মকর্তা।

এখানে উল্লেখ করা প্রয়োজন, জুলিয়াস সিজার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০১৯ সালে ডাকসু নির্বাচনে এই হল থেকে ছাত্রলীগের প্রার্থী হিসেবে জিএস পদে নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন

ডাকসুর নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় বহিষ্কৃত বা মামলার আসামি কারও নাম থাকলে প্রমাণসহ বাদ দেওয়া হবে।

সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। খসড়ায় ছিল ৩৯ হাজার ৯৩২ জন; বাদ পড়েছেন ১৫৭ জন। সে হিসেবে এখন ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। যার মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩, ছাত্রী ১৮ হাজার ৯০২।

মঙ্গলবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া যাবে। জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট বিকাল ৩টা।

২৬ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। ৯ সেপ্টেম্বর প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad