ডাকসু নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য: জামায়াত নেতার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি

ডাকসু নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য: জামায়াত নেতার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে ‘বিতর্কিত ও অবমাননাকর মন্তব্যের’ প্রতিবাদে জামায়াতে ইসলামী নেতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। এক খোলা চিঠিতে তিনি অভিযুক্ত নেতাকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছেন।

খোলা চিঠিতে মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ উল্লেখ করেন, রোববারের মধ্যেই সংশ্লিষ্ট জামায়াত নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে সোমবার তার বিরুদ্ধে শাহবাগ থানায় মানহানির অভিযোগে মামলা দায়ের করা হবে।

খোলা চিঠিতে বলা হয়, বরগুনার জামায়াত নেতা শামীম আহসান ‘ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ বলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে ঘৃণ্য বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এটা সত্যি যে ডাকসুর সমাজসেবা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে থেকে অনেকগুলো মাদক ও পতিতা সিন্ডিকেট (এরা ঢাবির নয় সব বহিরাগত ছিল) চিহ্নিত করে রমনা জোন পুলিশের মাধ্যমে এদেরকে আইন অনুযায়ী হাতেনাতে ধরেছেন বলেও দাবি করা হয় চিঠিতে।

চিঠিতে আরও বলা হয়, জামায়াত নেতা যেভাবে ঢালাওভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘মাদক এবং বেশ্যাখানা’ বলে যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য চরম অবমাননাকর।

‘তাকে অবিলম্বে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যদি তিনি রোববারের মধ্যে ক্ষমা না চান তাহলে আমরা সোমবার তার বিরুদ্ধে শাহবাগ থানায় মানহানির অভিযোগে মামলা করব,’ চিঠিতে যোগ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর