ডাকসুর সামনে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ

ডাকসুর সামনে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ
ডাকসুর সামনে গোলাম আযমের ছবিতে ঝুলছে জুতা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিজয় দিবসের উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আযমের ছবিতে জুতা ছুড়ে ঘৃণা প্রদর্শন করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

সেখানে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপের পাশাপাশি, ‘পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’—সহ বিভিন্ন ধরনের স্লোগানও দেওয়া হয়।

উপস্থিত এক শিক্ষার্থী বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে গোলাম আযম, নিজামীরা। তার উত্তরসূরিরা এখন এ মহান মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলে বিরোধিতা করছে। আমরা দেখেছি এ বছর ইসলামী ছাত্রশিবির তাদেরকে এদেশের সূর্যসন্তান বলে প্রোগ্রাম করেছে। আমরা সেটাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।’

‘আর তাই, আজ বিজয় দিবসে আমরা গোলাম আযমের মুখে জুতা নিক্ষেপ কর্মসূচি করেছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad