ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার সকাল ৮টা ৩৪ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি সূত্রে এ তথ্য জানা গেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঠাকুরগাঁও থেকে ৩৩ কিলোমিটার পূর্বে আটঘরিয়া এলাকায়।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের অফিস সহকারী গোলাম মোস্তফা জানান, ঠাকুরগাঁওয়ের আটঘরিয়া এলাকায় ৩ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্প হয়েছে। এতে জেলার বিভিন্ন স্থান মৃদু কেঁপে ওঠে। তবে এর ভায়াবহতা নেই।
এ ছাড়া ঠাকুরগাঁওয়ের অনেক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ভূমিকম্পের কথা জানান। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈলের বাসিন্দারা এটি সবচেয়ে বেশি অনুভব করেছেন বলে জানান।
এর আগে, গত ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে কম্পন অনুভূত হয়।


