ঠাকুরগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম শুরু

ঠাকুরগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম শুরু
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ। রোববার বিকালে পৌর শহরের লিচুতলা দলীয় কার্যালয় প্রাঙ্গণে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন উদ্দীপনায় কার্যক্রম শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দীর্ঘ সময় পর দলীয় কার্যালয়ে প্রকাশ্যে এমন আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।

রোববার বিকালে সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে পৌর শহরের লিচুতলা দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, পতাকা উত্তোলন কেবল আনুষ্ঠানিকতা নয়; এটি তৃণমূলকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক।

তারা জানান, সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী কর্মসূচির মাধ্যমে পীরগঞ্জে দলের কার্যক্রমে নতুন গতি আনা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad