রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চার হাজার ৫০০ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের ট্রাফিক বিভাগ। গত বৃহস্পতিবার ও শুক্রবার এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১ বাস, দুটি ট্রাক, ২৪ কাভার্ডভ্যান, ৮৯ সিএনজি ও ২৮৫ মোটরসাইকেলসহ মোট ৪৮০ মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২৯ বাস, ১৫৫ ট্রাক, ১৪৫ কাভার্ডভ্যান, ১৭৪ সিএনজি ও ৫৫৮ মোটরসাইকেলসহ মোট ১৩৯৭ টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে মোট মামলা সংখ্যা ২৮৯ টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩০৫ টি, ট্রাফিক-গুলশান বিভাগে ৩৫১ টি, ট্রাফিক-রমনা বিভাগে ১৯৮ টি ও ট্রাফিক-লালবাগ বিভাগে ২৪৭ টি।
এ ছাড়াও অভিযানকালে মোট ৬৬৫ টি গাড়ি ডাম্পিং ও ২১৩ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।


