টেকনাফে বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা উদ্ধার
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।

উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ২ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

শনি ও রোববার টেকনাফ উপজেলার নাফ নদীসংলগ্ন এসআর খাল, পার্শ্ববর্তী কেওড়া জঙ্গল এবং দমদমিয়া বিওপি এলাকায় আলাদা অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিজিবি জানিয়েছে, এলাকাবাসী ও জেলেদের কাছ থেকে পাচারকারীদের সন্দেহজনক গতিবিধির তথ্য পাওয়ার পর বিজিবি–২ ব্যাটালিয়নের তিনটি বিশেষ টহলদল নাফ নদীসংলগ্ন এসআর খাল, কেওড়া জঙ্গল এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকা ঘিরে প্রায় ১২ ঘণ্টা ধরে তল্লাশি চালায়।

আরও পড়ুন

এক পর্যায়ে ভোর ৪টা ৪৫ মিনিটে এসআর খালসংলগ্ন হ্যাচারি এলাকা থেকে ২ দশমিক শূন্য ৬৯ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাটারকারীরা কিছু মাদক লুকিয়ে রেখে একটি ব্যাগ নিয়ে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দিকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

পরে ওই এলাকায় অভিযান চালানোর সময় পাচারকারীরা ধরা পড়ার আশঙ্কায় অবশিষ্ট ইয়াবা ট্যাবলেট নাফ নদীতে ফেলে স্থানীয় জনসাধারণের ভিড়ে আত্মগোপন করে। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবি নাফ নদীর তীরবর্তী সাইরান খালের পানিতে ভেসে থাকা আরও ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি–২ ব্যাটালিয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘সীমান্তাঞ্চলে রাষ্ট্রের সার্বভৌমত্ব সংরক্ষণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad