টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু
বাম থেকে সাব্বির, আবির ও লিখন | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মোটরসাইকেল প্রতিযোগিতার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয় আরও দুই শিক্ষার্থী।

সোমবার বিকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলো  উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে আবির (১৬), কালিদাস বল্লাচালা গ্রামের মাইনুদ্দিনের ছেলে লিখন (১৫) এবং ফুলঝুরি এলাকার রউফ মিয়ার ছেলে সাব্বির (১৫)।

আহত দুই শিক্ষার্থী মাজিদুল (১৯) ও সুজনকে (১৬) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

নিহত ও আহত সবাই উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, বন্ধুরা মিলে বনাঞ্চলের একটি সড়কে মোটরসাইকেল রেসিং করছিল।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যায়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad