ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত মাদ্রাসা ছাত্রের মৃত্যু
Advertisement
Advertisement

ঝিনাইদহে সাপের কামড়ে আরাফাত হোসেন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে ঘুমন্ত ওই ছাত্রকে বিষধর সাপে কামড় দেয়।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও সদর থানা এসব তথ্য নিশ্চিত করে।

নিহত আরাফাত হোসেন সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের তালতলা পাড়ার হান্নান মুসল্লির ছেলে। সে ঘোড়শাল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলো আরাফাত হোসেন। রাত সাড়ে ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে বিষধর সাপে ছোবল দেয়। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। সেখান থেকে বাড়ি ফিরলে রাত ৩টার দিকে আরাফাত হোসেন আরও অসুস্থ হয়ে পড়ে।

পরে পরিবারের লোকজন তাকে নিয়ে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, ‘এ রকম কোনো খবর আমরা পাইনি। তবে এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ধরনের ঘটনায় সাধারণত অপমৃত্যু মামলা রুজু করা হয়।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad