ঝিনাইদহে বিরল হিমালয়ান গৃধিনী শকুন অসুস্থ অবস্থায় উদ্ধার

ঝিনাইদহে বিরল হিমালয়ান গৃধিনী শকুন অসুস্থ অবস্থায় উদ্ধার
মহেশপুর থেকে উদ্ধার করা বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঝিনাইদহের মহেশপুর থেকে দুর্লভ প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে।

উপজেলার নাটিমা গ্রামের বাসিন্দা জাহাঙ্গির হোসেন স্থানীয় একটি মাঠ থেকে অসুস্থ পাখিটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে বুধবার সকালে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর শকুনটিকে হেফাজতে নিয়ে চিকিৎসা শুরু করে।

মহেশপুর উপজেলার প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা নাজমুল হোসেন বলেন, ‘জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে পাখিটিকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে যান। আমি খবর পেয়ে উপজেলা বনবিভাগকে জানালে রাতেই তারা পাখিটিকে হেফাজতে নেন।’

মহেশপুর বনবিভাগের ডেপুটি রেঞ্জার মো. শফিকুল ইসলাম জানান, বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুনটিকে উপজেলা পশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘খুলনা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। মহেশপুর উপজেলা পশু হাসপাতালে চিকিৎসা শেষে পাখিটি সুস্থ হলে, দুইদিন পর সেটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে। আর যদি পাখিটির অবস্থার অবনতি হয় তাহলে খুলনায় নিয়ে চিকিৎসা করানো হবে।’

এই বন কর্মকর্তা আরও জানান, পাখিটির ডানার দৈর্ঘ্য আট ফিটের উপরে। এরা সাধারণত হিমালয় অঞ্চলে থাকে। এবছর তীর্ব শীতের কারণে উষ্ণতার খোঁজে পাখিটি এ অঞ্চলে এসে থাকতে পারে। দীর্ঘপথ ওড়ার কারণে অসুস্থ হয়ে মাঠের মধ্যে পড়ে যায় পাখিটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad