ঝালকাঠিতে ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

ঝালকাঠিতে ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঝালকাঠির সদর উপজেলায় ‘মাদকাসক্ত ও মানসিকভাবে বিকারগ্রস্ত’ এক ছেলের বিরুদ্ধে নিজ মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রোববার বিকালে সদর উপজেলার বৈদারাপুর এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শেফালি আক্তার (৬৫)। তিনি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর এলাকার মৃত মো. আলী খানের স্ত্রী।

স্থানীয়দের ধারণা, শেফালি আক্তারকে তার ছেলে মো. সাগর (৩৫) শ্বাসরোধ করে হত্যা করেছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিকভাবে বিকারগ্রস্ত। নেশার টাকার জন্য প্রায় সে মায়ের সঙ্গে ঝগড়া করত।

তারা বলছেন, টাকা না পেয়ে ক্ষোভের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পর অভিযুক্ত সাগর পালিয়ে যায়।

আরও পড়ুন

খবর পেয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলে শ্বাসরোধ করে মাকে হত্যা করেছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে এবং ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad