ঝটিকা মিছিল করায় ৭ দিনে গ্রেপ্তার ৫৬

ঝটিকা মিছিল করায় ৭ দিনে গ্রেপ্তার ৫৬
আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) শুক্রবার গ্রেপ্তার করেছে ৮ জনকে। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলে অংশ নেন বলে অভিযোগ আছে। এ নিয়ে গত সাত দিনে ঝটিকা মিছিল বিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৫৬ জন নেতাকর্মীকে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার দিনে ও রাতে পৃথক অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করেছেন। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

ঝটিকা মিছিলবিরোধী চলমান অভিযানে গত এক সপ্তাহে ডিবি ৫৬ জনকে গ্রেপ্তার করেছে বলে জানান ডিসি তালেবুর রহমান।

সর্বশেষ গ্রেপ্তার করা ৮ জনের মধ্যে রয়েছেন- কামরাঙ্গীরচর থানার ৫৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ শহিদ, বংশাল থানা ৩৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জিয়া মিয়া, শেরে বাংলা নগর থানার ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রব পাটোয়ারী, একই ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি মো. কবির হোসেন ওরফে পানি কবির, ৪৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এম কে আজিম, মহানগর উত্তর তুরাগ থানা কৃষক লীগ নেতা দেলোয়ার হোসেন, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ এবং কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম খান লিটু ।

আরও পড়ুন

ঝটিকা মিছিল করায় গ্রেপ্তার ৮। ছবি: ডিএমপি মিডিয়া

ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ৩টায় নিউমার্কেট এলাকা থেকে শামীম আহমেদ শহিদকে এবং বিকেল সাড়ে ৫টায় জিয়া মিয়াকে গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগ ।

ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম রাত সাড়ে আটটায় তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রব পাটোয়ারী ও কবির হোসেন ওরফে পানি কবিরকে গ্রেপ্তার করে। যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি থেকে এম কে আজিমকে রাত দশটায় গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগ এবং তুরাগ থেকে রাত আনুমানিক পৌনে বারোটায় দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগ।

এছাড়া মুগদা এলাকা থেকে রাত পৌনে একটায় রায়হান আহমেদকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। ডিবি- গুলশান বিভাগের একটি টিম রাত দেড়টায় রামপুরা মহানগর প্রজেক্ট এলাকা থেকে গ্রেপ্তার করে কামরুল ইসলাম খান লিটুকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad