পেছনে লাল আকাশ, পানিতে তার প্রতিচ্ছবি। সেখানে ভাসছে একটি নৌকা। সাদাচোখে ছবিটি খুব শৈল্পিক মনে হতে পারে। কিন্তু এই আকাশের এই রং আসলে আগুনের। যে আগুন থেকে নিজেদের সামান্য সঞ্চয় আর জীবন বাঁচাতে ব্যস্ত কড়াইল বস্তির মানুষ। ছবি: শামীম উস সালেহীন/টাইমসজ্বলছে কড়াইল বস্তি। আগুনের লেলিহার শিখায় পুড়ছে হাজারও মানুষের মাথা গোঁজার ঠাঁই। ছবি: শামীম উস সালেহীন/টাইমস
আগুন থেকে কিছুই বাঁচানো যায়নি। নিভে যাওয়া অংশ থেকে ঘরের টিন খুলে তা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এক ব্যক্তি। ছবি: শামীম উস সালেহীন/টাইমসদাউ দাউ করে জ্বলছে কড়াইল বস্তি। ছবি: শামীম উস সালেহীন/টাইমসপ্রাণ নিয়ে ঘর ছাড়ার আগে কেউ খুলে এনছেন ফ্যান, কেউ সঙ্গে এনেছেন হাড়ি-পাতিল আর কেউ মাথায় চাপিয়ে এনেছেন বিছানার গদি। নতুন করে জীবন শুরু করার জন্য আপাতত এটুকুই তাদের সম্বল। ছবি: শামীম উস সালেহীন/টাইমসসন্তান নিয়ে কোনোমতে বস্তির ঘর থেকে বের হতে পেরেছেন এই নারী। এখন ভীতসন্ত্রস্ত সন্তানকে শান্ত করার চেষ্টা ব্যস্ত তিনি। ছবি: শামীম উস সালেহীন/টাইমসঘরবাড়ি হারিয়ে কড়াইল বস্তির এরশাদ মাঠ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন হাজারও মানুষ। ছবি: শামীম উস সালেহীন/টাইমস